সালমান শাহ হ/ত্যায় জড়িয়ে অপপ্রচারে মুখ খুললেন শাবনূর

বিনোদন লাইফ স্টাইল
চিত্রনায়ক সালমান শাহ হ/ত্যা মাম/লায় নাম জড়িয়ে ‘বিভ্রান্তিকর ও ভ্রান্ত তথ্য’ প্রচারে ক্ষোভ প্রকাশ করেছেন শাবনূর। সালমানের সবচেয়ে বেশি সিনেমার নায়িকা ছিলেন শাবনূর। সালমানের ক্যারিয়ারে সবচেয়ে সফল নায়িকাও তিনি। বর্তমানে থাকেন অস্ট্রেলিয়াতে। সেখান থেকেই তার নামে ভিত্তিহীন গু/জব ও অপপ্রচারের বিরু/দ্ধে সরব হয়ে সবাইকে বিরত থাকার অনুরোধ করেছেন তিনি। নিজের ফেসবুক পেজে এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, সালমান শাহর অকাল মৃ/ত্যুতে তিনি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) লাশ পাওয়া যায়। প্রায় ২৯ বছর পর এই ঘটনায় আদালতের নির্দেশে সম্প্রতি একটি হ/ত্যা মা/মলা দায়ের করা হয়েছে।
অভিনেত্রী শাবনূর এখন অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন। সেখানে থেকে সংবাদমাধ্যমের বরাতে অভিনেত্রী জেনেছেন, সালমান শাহর মৃ/ত্যুর ঘটনায় আদালতের নির্দেশে ২১ অক্টোবর রমনা থানায় একটি হ/ত্যা মা/মলা দায়ের করা হয়েছে। এরপর থেকে আসামি না হলেও আলোচনায় উঠে এসেছে শাবনূরের নাম। সালমানের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক নিয়ে অনেক মুখরোচক কথা ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে সালমান হত্যার সঙ্গে নায়িকাকে জড়িয়েও নানা কথা লিখছেন। এসব নিয়েই ক্ষোভ ঝেড়েছেন তিনি।
ফেসবুক পোস্টে শাবনূর বলেন, অনেকেই তার কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলেও মা/মলাটি বিচারাধীন থাকায় শুরুতে তিনি কথা বলতে চাননি। তবে দুঃখজনকভাবে কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে এই মা/মলার সঙ্গে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও ভ্রান্ত প্রচার ছড়াচ্ছেন। তার ভাষ্য, ‘আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গু/জব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন।’
প্রয়াত সালমান শাহকে অত্যন্ত প্রিয় সহ-অভিনেতা হিসেবে উল্লেখ করে শাবনূর বলেছেন, ‘আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি। সালমান ছিলেন একজন জনপ্রিয়, অসাধারণ শক্তিমান এবং প্রতিভাবান অভিনেতা। নিঃসন্দেহে বলতে পারি তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র ক্যারিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *