নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা নিয়ে যা বললেন হাসনাত
রাজধানীর ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হা/মলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার সময় এ ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে।
ঘটনার পরপরই এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হা/মলা চালিয়েছে। হাসনাত লেখেন, ফ্যা/সিস্টবিরোধী আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারীর জনপ্রিয়তাই এই আ/ক্রমণের মূল কারণ।
তিনি আরও বলেন, ভিন্নমত সহ্য করতে না পারার রাজনীতি আবার শুরু হয়েছে কি না—তা ভেবে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। ঢাকা-৮ আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, যারা একজন এমপি প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তারা জনগণের হক কীভাবে রক্ষা করবে—সেই প্রশ্ন এখন ভোটারদের ভাবতে হবে।
এই ঘটনার প্রতিবাদ ও বিস্তারিত ব্যাখ্যা দিতে ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোট আজ দুপুরে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। রাজধানীর ফকিরাপুলে প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
#ঢাকা৮ #নাসীরুদ্দীন_পাটওয়ারী #রাজনীতি
#Dhaka8 #PoliticalViolence #BangladeshPolitics

