এনসিপির গাজীপুর জেলা কমিটি ঘোষণা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাজীপুর জেলা শাখার ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। দলের সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে এমএম শোয়াইবকে আহ্বায়ক এবং খন্দকার আল আমিনকে সদস্যসচিব করা হয়েছে। পাশাপাশি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। ছয় মাসের জন্য গঠিত এই কমিটি সংগঠনকে শক্তিশালী করতে কাজ করবে বলে জানিয়েছে দলীয় সূত্র।
#এনসিপি #গাজীপুর #রাজনীতি
#NCP #GazipurPolitics #BangladeshPolitics

