দেশে নেমেই প্রধান উপদেষ্টাকে ফোন তারেক রহমানের
দীর্ঘদিন পর দেশে ফিরে বিমানবন্দরে নেমেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই এই ফোনালাপ হয়।
বেলা ১১টা ৩৬ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট ‘বিজি ২০২’ বিমানবন্দরে অবতরণ করে। বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে গেলে তারেক রহমানকে অভ্যর্থনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
ভিআইপি লাউঞ্জের একটি কক্ষে তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু গোলাপ ফুলের মালা পরিয়ে দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি। এরপর মোবাইল ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন তারেক রহমান।
ফোনালাপে তারেক রহমান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দেশে ফেরাকে কেন্দ্র করে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করায় ধন্যবাদ জানান।
উল্লেখ্য, তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফিরেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
#তারেকরহমান #দেশেফেরা #বাংলাদেশরাজনীতি #প্রধানউপদেষ্টা #ঢাকানিউজ #বিএনপি #রাজনৈতিকখবর
#TariqueRahman #Homecoming #BangladeshPolitics #ChiefAdvisor #BNP #DhakaNews #PoliticalNewsBD

