মধ্যরাতে আফগানে পাকিস্তানের হা/মলা, নি/হত ১০
মধ্যরাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হা/মলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত ১০ জন নি/হত হয়েছেন, যাদের মধ্যে ৯ শিশু ও এক নারী রয়েছে। আফগান তালেবান সরকারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, খোস্তের গোরবুজ জেলায় ওয়ালিয়াত খানের বাড়িতে সরাসরি বো/মা নিক্ষেপ করা হয়। এতে পুরো বাড়িটি ধ্বংস হয়ে যায় এবং একই পরিবারের নারী ও শিশুরা প্রাণ হারায়।
এছাড়া কুনার ও পাকতিকা প্রদেশেও পৃথক বিমান হা/মলা হয়েছে, যেখানে আরও কয়েকজন বেসামরিক মানুষ আ/হত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, পাকিস্তানের আগ্রাসী বাহিনী আফগান বেসামরিক জনগণের ওপর বারবার হা/মলা চালাচ্ছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন।
ঘটনাটি ঘিরে দুই দেশের মধ্যে উ/ত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

