গান ছাড়ার কারণ জানালেন অরিজিৎ সিং
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং গান থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্তের পেছনের কারণ নিজেই জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দীর্ঘদিন একই ধরনের কাজ করতে গিয়ে তার মধ্যে একঘেয়েমি চলে এসেছিল। তাই নতুন ধরনের সংগীত ও সৃষ্টিশীল পরীক্ষার জন্য এই সিদ্ধান্ত।
অরিজিৎ জানান, প্লেব্যাক গান ছাড়লেও সংগীত থেকে দূরে যাচ্ছেন না। বরং নতুন ঘরানার সংগীত নিয়ে কাজ করবেন এবং নতুন শিল্পীদের জন্য জায়গা করে দিতে চান। প্রায় দুই দশক ধরে বলিউডে রাজত্ব করা এই গায়ক বলেন, নতুনদের গান শুনতেই এখন তিনি বেশি আগ্রহী।
তার এই ঘোষণায় ভক্তদের মধ্যে আবেগ ও আলোচনা তৈরি হয়েছে।
#অরিজিৎ_সিং #বলিউড_সংগীত #বিনোদন
#ArijitSingh #BollywoodMusic #EntertainmentNews

