শেরপুরের সহিংসতা অনাকাঙ্ক্ষিত: বিএনপি
শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছে বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে সং/ঘর্ষ ও প্রা/ণহানি ঘটেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
গুলশানে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জামায়াত নেতাকর্মীরা আগে থেকেই নির্ধারিত আসনের চেয়ার দখল করে রাখায় উত্তেজনা তৈরি হয়। প্রশাসনের অনুরোধ উপেক্ষা করে সংঘাতপূর্ণ পথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
তিনি জানান, ঘটনায় একজন নি/হত এবং বিএনপির ৪০ জনের বেশি নেতাকর্মী আ/হত হয়েছেন। বিএনপি দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জোরদারের আহ্বান জানিয়েছে।
#শেরপুর #নির্বাচনী_সহিংসতা #বিএনপি
#ElectionViolence #BangladeshPolitics #BNP

