ফিলিস্তিনি সাংবাদিকের টিকটক অ্যাকাউন্ট নিষিদ্ধ
ফিলিস্তিনি সাংবাদিক বিসান ওউদার টিকটক অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্রায় ১৪ লাখ অনুসারী থাকা এই অ্যাকাউন্টটি হঠাৎ বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) গাজা থেকে ধারণ করা এক ভিডিও বার্তায় বিসান নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
এমি পুরস্কারপ্রাপ্ত এই সাংবাদিক কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ডিজিটাল প্ল্যাটফর্ম এজে প্লাসের নিয়মিত কন্ট্রিবিউটর। ভিডিওতে তিনি বলেন, টিকটক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্ট চিরতরে মুছে ফেলবে—এটা তিনি আশা করেননি। বিসানের দাবি, সাম্প্রতিক রাজনৈতিক ও করপোরেট পরিবর্তনের প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আল জাজিরা এ বিষয়ে টিকটকের কাছে ব্যাখ্যা চেয়ে প্রশ্ন পাঠালেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধ ও ফ্রি স্পিচ দমন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
#ফিলিস্তিন #সাংবাদিকতা #সোশ্যাল_মিডিয়া
#Palestine #PressFreedom #TikTokBan

