ওডেসায় মধ্যরাতে রুশ হা/মলা, বিদ্যুৎ বি/পর্যয়

আন্তর্জাতিক

ওডেসায় মধ্যরাতে রুশ হা/মলা, বিদ্যুৎ বি/পর্যয়

ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী ওডেসায় মধ্যরাতে রু/শ বাহিনীর হা/মলায় ভয়াবহ বিদ্যুৎ বি/পর্যয়ের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বন্দর ও জ্বালানি অবকাঠামোর ক্ষ/তি হয়েছে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) গভীর রাতে চালানো এ হা/মলায় ওডেসার একটি বড় বন্দর এলাকায় আ/গুন ধরে যায়। আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার জানান, মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এটি ওডেসা অঞ্চলে দ্বিতীয় রুশ হা/মলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত কাজ শুরু করেছে।

প্রাথমিকভাবে বড় ধরনের হ/তা/হতের খবর না পাওয়া গেলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় অন্তত একজন আ/হত হয়েছেন। এর আগে চালানো হা/মলাতেও ওডেসা অঞ্চলের বন্দর ও জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলে ব্যাপক বিদ্যুৎ বি/ভ্রা/ট দেখা দেয়।

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা বলেন, রাশিয়া পরিকল্পিতভাবে বন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হা/মলা চালাচ্ছে, যাতে সামুদ্রিক পরিবহন ও সরবরাহ ব্যবস্থা বি/ঘ্নিত হয়। তিনি জানান, সর্বশেষ হা/মলায় পিভডেনি বন্দরে আ/গুন লেগে প্রায় ৩০টি কনটেইনারে সংরক্ষিত ময়দা ও ভোজ্য তেল পুড়ে গেছে।

কুলেবা আরও জানান, জ্বালানি অবকাঠামোর ক্ষ/তির কারণে ওডেসা অঞ্চলে এক লাখ ২০ হাজারের বেশি গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওডেসা বন্দর ও আশপাশের এলাকায় রুশ হা/মলা বেড়েছে। এর লক্ষ্য কৃষ্ণ সাগরে ইউক্রেনের নৌ চলাচল সীমিত করা এবং প্রতিবেশী মলদোভার দিকে গুরুত্বপূর্ণ সরবরাহ পথ ব্যাহত করা। অন্যদিকে পাল্টা জবাব হিসেবে ইউক্রেনও রুশ সামুদ্রিক সরবরাহ ব্যবস্থায় হা/মলা জোরদার করেছে।

#ইউক্রেন #রাশিয়া #ওডেসা #আন্তর্জাতিকসংবাদ #যুদ্ধসংবাদ #বিদ্যুৎবিপর্যয়
#Ukraine #Russia #Odesa #WorldNews #WarUpdate #BreakingNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *