কেনেডি সেন্টার বন্ধের ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান জন এফ কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস বন্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী জুলাই থেকে টানা দুই বছরের জন্য সংস্কার ও পুনর্গঠনের অজুহাতে কেন্দ্রটি বন্ধ রাখার পরিকল্পনার কথা জানান তিনি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন কেন্দ্রটির আগের নেতৃত্ব সরিয়ে দেওয়া এবং ভবনের সঙ্গে ট্রাম্পের নাম যুক্ত করার বিরোধিতায় বহু শিল্পী, সংগীতশিল্পী ও সাংস্কৃতিক দল তাদের পরিবেশনা বা/তিল করেছেন। যদিও ট্রাম্প তার ঘোষণায় এসব বিরোধের প্রসঙ্গ উল্লেখ করেননি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, প্রায় দুই বছরের জন্য বিনোদনমূলক কার্যক্রম বন্ধ রাখলে ‘ট্রাম্প কেনেডি সেন্টার’ আরও দ্রুত ও উন্নতভাবে পুনর্গঠন করা সম্ভব হবে। তার দাবি, নির্মাণকাজ চলাকালে কনসার্ট, অপেরা বা ব্যালে চললে কাজ বি/লম্বিত হবে।
সমালোচকদের মতে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর আ/ঘাত এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের অংশ। এ বিষয়ে কেনেডি সেন্টারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
#কেনেডি_সেন্টার #ট্রাম্প #মার্কিন_সংস্কৃতি
#KennedyCenter #DonaldTrump #USCulture

