হাদিকে গু/লি করার সন্দেহভাজনের ছবি প্রকাশ, পুরস্কার ঘোষণা
রাজধানী ঢাকার বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গু/লি/ব/র্ষণের ঘটনায় সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানিয়েছে, মোটরসাইকেল আরোহী দু/র্বৃ/ত্তদের এই হা/ম/লার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক সন্দেহভাজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রে/ফ/তার করতে রাজধানীতে জোরালো অ/ভি/যা/ন চালানো হচ্ছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সন্দেহভাজন সম্পর্কে কোনো তথ্য দিলে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় যাওয়ার সময় খুব কাছ থেকে হাদিকে গু/লি করে পালিয়ে যায় দু/র্বৃ/ত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
ডিএমপি সন্দেহভাজনের অবস্থান বা পরিচয় সম্পর্কে তথ্য পেলে ডি/সি মতিঝিল (০১৩২০০৪০০৮০), ওসি পল্টন (০১৩২০০৪০১৩২) অথবা জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

