ভোট ১২ ফেব্রুয়ারিতেই হবে: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস স্পষ্ট করে জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময় অনুযায়ীই জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা আলোচনা গ্রহণযোগ্য নয়। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের দুই সাবেক শীর্ষ কূটনীতিকের সঙ্গে বৈঠককালে তিনি বলেন, “কে কী বলল, তা বিবেচ্য নয়—ভোট হবে ১২ ফেব্রুয়ারিতেই, এর একদিন আগেও নয়, একদিন পরেও নয়।” তিনি আরও জানান, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে।
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভু/য়া খবর ও মিসইনফরমেশন ছড়ানো হলেও অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিতে অটল রয়েছে। নির্বাচনের ফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। বৈঠকে রোহিঙ্গা সংকট, জুলাই গণ-অভ্যুত্থান, গণভোট, তরুণ আন্দোলন এবং এআই দিয়ে তৈরি ভু/য়া ভিডিও নিয়েও আলোচনা হয়।
#জাতীয়_নির্বাচন #ভোট_১২_ফেব্রুয়ারি #অন্তর্বর্তী_সরকার
#BangladeshElection #February12 #InterimGovernment

