মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ড. নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। অতীতে ওএসডি ও অবসরসহ নানা প্রশাসনিক পর্যায় অতিক্রম করার পর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার তাকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।
জনস্বার্থে এই নিয়োগ অবিলম্বে কার্যকর করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
#নাসিমুল_গনি #মন্ত্রিপরিষদ #জনপ্রশাসন #বাংলাদেশ
#NasimulGani #CabinetSecretary #PublicAdministration #Bangladesh

