যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর—চলতি বছরের শুরুতেই মিলতে পারে টানা চার দিনের ছুটি। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি পবিত্র শবেবরাত পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা নির্বাহী আদেশে ছুটি হিসেবে নির্ধারিত। যদি চাঁদ দেখার ভিত্তিতে ওই দিন শবেবরাত হয়, তাহলে ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) একদিনের ছুটি ম্যানেজ করলেই টানা চার দিনের ছুটি পাওয়া যাবে। কারণ এর পরের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
সবকিছু ঠিক থাকলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই সুযোগ কাজে লাগিয়ে পরিবার নিয়ে ভ্রমণ কিংবা বিশ্রামের পরিকল্পনা করতে পারবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখার ওপর।
#সরকারি_ছুটি #চার_দিনের_ছুটি #চাকরিজীবী
#GovtHoliday #LongWeekend #BangladeshJobs

