জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার শুরু

রাজনীতি

জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার শুরু

শতাধিক গু/ম ও খু/নের মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠন করে আগামী ৮ ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে গাজীপুর, বরগুনা ও সুন্দরবন অঞ্চলে তথাকথিত অভিযান চালিয়ে অন্তত শতাধিক মানুষকে হ/ত্যা করা হয়। আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে অব্যাহতির আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তথ্যপ্রমাণ তুলে ধরে বিচার চালানোর পক্ষে যুক্তি দেয়। এর আগে গত ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রে/ফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

#মানবতাবিরোধী_অপরাধ #গুম_খুন #আন্তর্জাতিক_ট্রাইব্যুনাল
#CrimesAgainstHumanity #WarCrimes #BangladeshJustice

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *