জেনে নিন লবণ কাদের জন্য ঝুঁকিপূর্ণ
লবণ ছাড়া রান্না কল্পনা করা কঠিন হলেও অতিরিক্ত লবণ কিছু মানুষের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। চিকিৎসকদের মতে, লবণে থাকা সোডিয়াম শরীরের জন্য প্রয়োজনীয় হলেও নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটি বিপদ ডেকে আনতে পারে। হার্ট, কিডনি ও উচ্চ রক্তচাপে ভুগছেন—এমন ব্যক্তিদের অতিরিক্ত লবণ গ্রহণে রক্তচাপ বেড়ে যাওয়ার পাশাপাশি শরীরে পানি জমে যাওয়ার ঝুঁকি থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ব্লাডপ্রেশার লিভার ও কিডনির ক্ষ/তি করতে পারে। তবে নিজে থেকে হঠাৎ লবণ পুরোপুরি কমিয়ে দেওয়া ঠিক নয়। চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী লবণের পরিমাণ নির্ধারণ করাই সবচেয়ে নিরাপদ।
#স্বাস্থ্য_পরামর্শ #লবণ #রক্তচাপ
#HealthTips #SaltIntake #BloodPressure

