ডিহাইড্রেটেড জেনারেশন নিয়ে স/ত/র্ক/বা/র্তা
ঢাকাসহ দেশের শহরাঞ্চলে তরুণ প্রজন্মের মধ্যে বাড়ছে ডিহাইড্রেশন সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘসময় এসি রুমে ল্যাপটপ ও মোবাইল ব্যবহারের কারণে শরীরের পানির ঘাটতি বুঝতে দেরি হচ্ছে।
ডিহাইড্রেশনের সাধারণ লক্ষণ—মাথাব্যথা, ক্লান্তি, কোষ্ঠকাঠিন্য, গাঢ় হলুদ প্রস্রাব, খিটখিটে মেজাজ। দীর্ঘদিন পানি কম পান করলে কিডনিতে পাথর, ইউটিআই এবং হজমজনিত সমস্যা বাড়তে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ—
ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান
হাতের কাছে পানির বোতল রাখা
চা-কফির আগে পানি পান
পানিযুক্ত ফল ও সবজি খাওয়া
চিনি ও সোডাযুক্ত পানীয় এড়িয়ে চলা
#ডিহাইড্রেশন #স্বাস্থ্য_সতর্কতা #তরুণ_প্রজন্ম #লাইফস্টাইল
#Dehydration #HealthyLifestyle #YouthHealth #Hydration

