শীতে খাবার দ্রুত ঠান্ডা? গরম রাখার সহজ উপায়
শীতকালে রান্না করা খাবার খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। বারবার গরম করলে খাবারের স্বাদও কমে যায়। মাইক্রোওয়েভ বা চুলার আগুন ছাড়া খাবার গরম রাখার কিছু সহজ উপায়:
১. গরম পাত্র ব্যবহার করুন:
একটি পাত্রে গরম পানি ঢেলে কয়েক মিনিট রাখুন। পানি ফেলে দিয়ে খাবার সেই উষ্ণ পাত্রে রাখলে অনেক সময় ধরে গরম থাকে। অফিসে দুপুরের খাবার রাখার সময়ও এই ট্রিক ব্যবহার করতে পারেন।
২. ঢাকনা ও কাপড় ব্যবহার:
রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খাবার ঢেকে রাখুন। রুটি-পরোটা নরম কাপড়ে মোড়ে হটপটে রাখলে খাবার দীর্ঘ সময় গরম থাকে।
৩. অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করুন:
রুটি, পরোটা, রোল, কাটলেট, বা কবাব অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে রাখলে উত্তাপ ধরে থাকে।
৪. মোটা কাপড়ের মোড়ক:
খাবার বাইরে নিয়ে যেতে মোটা কাপড়ের মোড়ক ব্যবহার করুন। এতে খাবারের গরম বজায় থাকে এবং বাইরের ঠান্ডা ভিতরে ঢুকতে পারে না।

