শীতে বারবার চা–কফি পান করলে বাড়তে পারে জয়েন্টের সমস্যা
শীতের সকালে চা–কফি পান অনেকেরই আরাম দেয়। তবে চিকিৎসকরা সতর্ক করেছেন, শীতে অতিরিক্ত চা–কফি পান স্বাস্থ্যঝুঁ/কি বাড়াতে পারে। বিশেষ করে হাঁটু, কোমর ও অন্যান্য জয়েন্টের ব্যথা।
রায়পুরের অর্থোপেডিক ও স্পোর্টস ইনজুরি বিশেষজ্ঞ ডা. দুষ্মন্ত চৌহান জানান, চা–কফি হাড় ও জয়েন্টকে শুষ্ক করে তুলতে পারে। শীতের কারণে তৃষ্ণা কম অনুভূত হয়, ফলে মানুষ কম পানি পান করেন। ক্যাফেইন যুক্ত পানীয় শরীর থেকে পানি আরও কমিয়ে দেয়, যার ফলে জয়েন্টের কার্টিলেজ শুকিয়ে যায় এবং ঘর্ষণ বেড়ে ব্যথা তৈরি হয়।
অর্থোপেডিক সার্জন ডা. পি. সি. জগদীশ বলেন, “ক্যাফেইন সরাসরি কার্টিলেজ নষ্ট করে না, কিন্তু ডিহাইড্রেশনজনিত সমস্যা বাড়ায়। তাই যারা দিনে তিন–চার কাপ চা–কফির বেশি পান করেন, তাদের অন্তত দুই–তিন লিটার পানি নেওয়া উচিত।”
শীতের সময় কম নড়াচড়া, দীর্ঘ সময় বসে থাকা এবং ঠান্ডা পরিবেশও জয়েন্টে সমস্যা বাড়ায়। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন—শীতে নিয়মিত হালকা ব্যায়াম, স্ট্রেচিং, হাঁটা, সাইক্লিং বা লো–ইমপ্যাক্ট এক্সারসাইজ করুন। পাশাপাশি ভিটামিন ডি, ক্যালসিয়াম ও ওমেগা–৩ সমৃদ্ধ খাবার বেশি খেলে কার্টিলেজ পুষ্টি পায় এবং প্রদাহ কমে।
চা–কফি পুরোপুরি বাদ দিতে হবে না, তবে পরিমাণ নিয়ন্ত্রণে রাখা এবং পর্যাপ্ত পানি পান ও শরীর সচল রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
#শীতের_স্বাস্থ্য #চা_কফি #জয়েন্ট_ব্যথা #হাঁটু_ব্যথা #ডিহাইড্রেশন #লাইফস্টাইল
#WinterHealth #TeaCoffee #JointPain #KneePain #Dehydration #Lifestyle

