আমলকী: পুষ্টিতে ভরপুর একটি ফল

লাইফ স্টাইল
আমলকী পুষ্টিতে ভরপুর একটি ফল। এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন ই, প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত আমলকী খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীর সুস্থ থাকে।
কেটে খাওয়ার সুবিধা:
বিশেষজ্ঞরা বলেন, রসের চেয়ে কাঁচা আমলকী কেটে খাওয়া বেশি উপকারী। লবণ মিশিয়ে খেলে হজমশক্তি বাড়ে এবং শরীর অতিরিক্ত উপকার পায়। এটি স্কার্ভি, ত্বকের সমস্যা ও মাড়ির প্রদাহ প্রতিরোধে কার্যকর।
রসের সুবিধা:
আমলকী রস খাওয়াও উপকারী, বিশেষত সকালের খালি পেটে। প্রতি ১০০ গ্রাম আমলকীতে প্রায় ৬০০ মিলিগ্রাম ভিটামিন সি থাকে—দুইটি কমলার সমান। রস শরীরে দ্রুত শক্তি যোগায়।
খালি পেটে খাওয়ার উপকার:
সকালে খালি পেটে আমলকী খেলে শক্তি বৃদ্ধি, চুল পড়া কমানো এবং ত্বকের সমস্যা কমাতে সহায়তা করে।
টিপস:
টুকরা করে খাওয়ার ফলে পুষ্টিগুণ অক্ষত থাকে, আর রস শরীরে দ্রুত শোষিত হয়ে তাৎক্ষণিক শক্তি যোগায়। তাই আপনি চাইলে দু’ভাবেই খেতে পারেন—দৈনন্দিন খাদ্যতালিকায় আমলকী যোগ করুন এবং সুস্থ থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *