প্রাথমিক শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবায় নতুন উদ্যোগ
সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে স্বাস্থ্য সেবার পরিধি বাড়াচ্ছে সরকার। নতুন এই কর্মসূচির আওতায় বিদ্যালয় থেকেই প্রাথমিক চিকিৎসা ও পুষ্টি পরামর্শ দেওয়া হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি রূপরেখা তৈরি করে তা স্বাস্থ্য সেবা বিভাগে পাঠিয়েছে। অনুমোদন মিললে মাঠ পর্যায়ে বাস্তবায়ন শুরু হবে।
রূপরেখা অনুযায়ী প্রতিটি বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স, ওজন ও উচ্চতা মাপার যন্ত্র, বিপি ও সুগার পরীক্ষার ব্যবস্থা থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সুষম খাদ্য তালিকা বিতরণ করা হবে।
এছাড়া মেয়ে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং গুরুতর রোগে আক্রান্ত শিক্ষার্থীদের অগ্রাধিকার চিকিৎসার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
#প্রাথমিক_শিক্ষা #স্বাস্থ্য #শিক্ষার্থী #সরকার
#PrimaryEducation #StudentHealth #Bangladesh #GovtInitiative

