বিয়ের সাজ-মেকআপে কোনো ভু/ল করা ঠিক নয়: পরামর্শ ও টিপস

লাইফ স্টাইল
বিয়ের সাজ-মেকআপে কোনো ভু/ল করা ঠিক নয়: পরামর্শ ও টিপস
বিয়ের দিনে পাত্র-পাত্রীই মূল আকর্ষণ। তাই সাজ, পোশাক ও মেকআপের ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো বা ভুল মেনে নেওয়া যায় না। বিশেষজ্ঞরা বলছেন, মেকআপ শুরু করার আগে মুখ পরিষ্কার করতে হবে এবং অন্তত ২-৩ ঘণ্টা সময় নিয়ে সাজগোজ সম্পন্ন করা উচিত।
বিয়ের পোশাক অবশ্যই আগে ট্রায়াল দিয়ে কিনতে হবে, যাতে বিয়ের দিন কোনো ঝামেলা না হয়। নকল চোখের পাতা ব্যবহার করলে চোখের সঙ্গে মাপ মিলিয়ে নিশ্চিত হতে হবে। এছাড়া ওয়াটারপ্রুফ মেকআপ ব্যবহার করলে ঘাম বা আলোয় সাজ নষ্ট হওয়ার সম্ভাবনা কমে।
রূপটানশিল্পীকে বলা উচিত, মুখের সঙ্গে ঘাড়, গলা ও হাতেও সামান্য মেকআপ করা হোক। এছাড়া টাচআপ কিট সঙ্গে রাখা আবশ্যক, যাতে ২-৩ ঘণ্টা অন্তর হালকা মেকআপ করে সাজ দীর্ঘক্ষণ স্থায়ী রাখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *