বৈরুতে ইস/রাইলের হামলায় হিজবুল্লাহ নেতা নি/হত

আন্তর্জাতিক রাজনীতি
বৈরুতে ইস/রাইলের হামলায় হিজবুল্লাহ নেতা নি/হত
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দাহিয়েহ এলাকায় ইস/রাইলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তা হাইথাম আলী আল-তাবতাবাইসহ পাঁচজন নি/হত হয়েছেন। রোববার এ তথ্য জানিয়েছে ইস/রাইলি সেনাবাহিনী। পরে হিজবুল্লাহও নিজেদের নেতার নি/হত হওয়ার খবর নিশ্চিত করেছে।
ইস/রাইলি বাহিনীর দাবি, নিহত আল-তাবতাবাই হিজবুল্লাহর ‘চিফ অব স্টাফ’ এবং সংর/গঠনের দ্বিতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার অধীনে বিভিন্ন সামরিক দায়িত্ব পরিচালিত হতো।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় অন্তত পাঁচজন নি/হত এবং ২৮ জন আহত হয়েছেন। ঘনবসতিপূর্ণ দাহিয়েহ এলাকার একটি আবাসিক ভবন সরাসরি টার্গেট করে এই হা/মলা চালানো হয়।
হিজবুল্লাহ বলেছে, এই হামলা ইস/রাইলের পক্ষ থেকে একটি ‘গুরুতর সীমারেখা লঙ্ঘন’। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় চলমান যুদ্ধ/বিরতির মধ্যেই এই আঘাত হানা হলো, যা দক্ষিণ বৈরুতে দীর্ঘ কয়েক মাস পর প্রথম বড় ধরনের হামলা।
ইস/রাইলি কর্মকর্তারা দাবি করছেন, হিজবুল্লাহ নাকি সামরিক শক্তি পুনর্গঠন করছে, চোরাপথে অস্ত্র আনছে এবং রকেটের বিকল্প হিসেবে বিস্ফোরক ড্রোন উৎপাদন বাড়াচ্ছে। এ অবস্থায় সীমান্ত উ/ত্তেজনা আরও বাড়তে পারে বলে আ/শঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *