ইউক্রেনকে দ্রুত নির্বাচনের চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

ইউক্রেনকে দ্রুত নির্বাচনের চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র—এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা সাম্প্রতিক বৈঠকে ইউক্রেনকে দ্রুত নির্বাচনের দিকে যেতে তাগাদা দিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বৈঠকে যুদ্ধবিরতির পাশাপাশি ইউক্রেনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, জেলেনস্কির সাংবিধানিক মেয়াদ শেষ হলেও সামরিক শাসনের কারণে তিনি এখনও ক্ষমতায় রয়েছেন।

#ইউক্রেন #যুক্তরাষ্ট্র #আন্তর্জাতিক_রাজনীতি
#Ukraine #USA #GlobalPolitics #Reuters

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *