কনসার্ট থেকে পালানোর খবর ভিত্তিহীন: ঐশী

বিনোদন
কনসার্ট থেকে পালানোর খবর ভিত্তিহীন: ঐশী
জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী গাজীপুরের শিমুলতলী ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলায় শনিবার (২২ নভেম্বর) কনসার্টে পারফর্ম করেছেন। কনসার্ট শেষে কিছু দুর্বৃত্ত মেলায় ভাঙচুর চালানোর ঘটনা ঘটলেও, ঐশী দাবি করেছেন—কনসার্টের সময় বা পরে তার বা তার টিমের কোনো অবরুদ্ধ হওয়া ঘটেনি।
ঐশী বলেন, “আমরা অনুষ্ঠানস্থল নিরাপদে ত্যাগ করেছি, এবং এরপরই মারামারি ও ভাঙচুর শুরু হয়। অনলাইনে ছড়ানো সমস্ত গুজব ভিত্তিহীন।”
মেলার আয়োজক সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে সিগারেটের দাম নিয়ে তর্কের সূত্র ধরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *