থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিতের মৃ/ত্যু

আন্তর্জাতিক
থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের মা ও সাবেক রানি সিরিকিত ৯৩ বছর বয়সে মৃ/ত্যুবরণ করেছেন। থাই রয়্যাল প্যালেস শুক্রবার এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে তিনি শে/ষ নিঃশ্বাস ত্যা/গ করেন।
রানি সিরিকিত ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় রাজত্ব করা রাজা ভূমিবল আদুল্যাদেজের সহধর্মিণী। রাজা ভূমিবল ২০১৬ সালে মা/রা যান। রানি সিরিকিত ও রাজা ভূমিবল একসঙ্গে ছয় দশকেরও বেশি সময় রাজত্ব করেছেন।
রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়, রাজা মাহা ভাজিরালংকর্ন তার মায়ের অন্ত্যে/ষ্টি/ক্রিয়া রাজকীয় মর্যাদায় আয়োজনের নির্দেশ দিয়েছেন। রানির ম/রদে/হ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুশিত থ্রোন হলে শায়িত থাকবে। রাজ পরিবারের সদস্যরা এক বছরের জন্য শোক পালন করবেন।
থাই সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানান, রানি সিরিকিতের মৃ/ত্যুতে প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে তার সফর বাতিল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *