শেখ হাসিনার শাসন ও বর্তমান সরকারের পার্থক্য খুব কম – রুমিন ফারহানা

রাজনীতি
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, শেখ হাসিনার ১৫ বছরের শাসন ব্যবস্থার সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের এক বছর দুই মাসের শাসন ব্যবস্থার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তিনি এই মন্তব্য করেন ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে।
রুমিন ফারহানা বলেন, “আমরা ১৪-১৫ বছরে দেখেছি, শেখ হাসিনার আমলে এমনকি পিয়ন হিসেবে যারা ছিলেন, তিনিও কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের দুর্নী/তির তথ্য যখন মিডিয়ায় আসে, তখন কোনো কার্যকর ব্যবস্থা দেখা যায় না। তাই বর্তমান পরিস্থিতি শেখ হাসিনার আমলের সঙ্গে মিলছে।”
তিনি আরও বলেন, “উপদেষ্টাদের অ্যাপয়েন্টমেন্টের সময় তাদের সম্পদের হিসাব প্রকাশের কথা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন। কিন্তু এখনো পুরো ক্যাবিনেটের কোনো উপদেষ্টার সম্পদ সম্পর্কিত তথ্য প্রকাশিত হয়নি। একজন দুজন হয়তো দিয়েছেন, কিন্তু এটি পুরো ব্যবস্থা উপস্থাপন করে না।”
রুমিন ফারহানা বিশেষ করে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ক্ষেত্রে অভিযো/গের উদাহরণ দিয়ে বলেন, “তাঁর বিরু/দ্ধে একাধিক অভিযো/গ আসলেও সেগুলোর তদন্ত বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ন্যূনতম তদন্তের ব্যবস্থা না থাকায় জনগণের আস্থা ক্ষুণ্ণ হচ্ছে।”
অন্তর্বর্তী সরকারের সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, “যারা মৃদুভাবে সমালোচনা করেন, তাদের মতে প্রধান উপদেষ্টা নরম হাতে দেশ চালাচ্ছেন। কিন্তু যারা বাস্তবে সমালোচনা করেন, তাদের মতে তিনি নির্লিপ্ত। দেশের অবস্থা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেয়া এবং বিষয়গুলোকে খেলাচ্ছলে নেওয়া একটি বড় সমস্যা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *