বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। সংস্কার সনদে স্বাক্ষরিত দলগুলোর ঐক্যের মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণ মূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই। গণতন্ত্রের পুনরুদ্ধারে সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব দলকে নির্বাচনে অংশ নিতে হবে।”
তিনি ইতিহাসের উদাহরণ টেনে বলেন, “১৯৭৫ সালের বাকশাল শাসনের সময় সংবাদপত্রের স্বাধীনতা হারিয়েছিল। তখন সাংবাদিকরা বেকার হয়েছিলেন, অনেকে রাস্তায় হকারি করেছিলেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।”
ফখরুল আরও বলেন, “বিগত ফ্যা/সি/স্ট সরকারের আমলে বিএনপির ৬০ লাখ কর্মীকে মিথ্যা মা/ম/লায় দায়ী করা হয়েছিল, ২০ হাজার কর্মী খু/ন করা হয়েছে এবং অনেকে গু/ম হয়েছেন। এই দেশবাসী চায় একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ—যা কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে নয়, জনগণের ইচ্ছায় পরিচালিত।”

