বিশ্ববাজারে স্বর্ণের দামে ইতিহাস, ছাড়াল ৫৫৫০ ডলার

আন্তর্জাতিক সর্বশেষ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ইতিহাস, ছাড়াল ৫৫৫০ ডলার

ভূ-রাজনৈতিক উত্তেজনা, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম নতুন ইতিহাস সৃষ্টি করেছে। বিনিয়োগকারীরা ঝুঁ/কিপূর্ণ শেয়ার ও মুদ্রা বাজার থেকে সরে এসে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। এর ফলেই প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়ে যায়, যা সর্বকালের রেকর্ড। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম এক দিনে প্রায় ৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫৫৫৪ ডলারের বেশি। মাত্র চারটি ট্রেডিং সেশনেই স্বর্ণের দাম বেড়েছে ৫০০ ডলারেরও বেশি, যা বাজার বিশ্লেষকদের বিস্মিত করেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সুদের হার নীতিতে সম্ভাব্য পরিবর্তন, ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক স্বর্ণ ক্রয় এই দামের উল্লম্ফনের প্রধান কারণ। একই সঙ্গে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যার প্রভাব পড়ছে এশিয়া ও ইউরোপের ভোক্তা বাজারে।

#স্বর্ণের_দাম #বিশ্ববাজার #আজকের_স্বর্ণ
#GoldPrice #GoldMarket #SafeHavenAsset

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *