ডেইরি খাত অর্থনীতির বড় সম্ভাবনা: প্রাণিসম্পদ উপদেষ্টা
ডেইরি খাতকে জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আকতার। বুধবার রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় অনুষ্ঠিত ‘চট্টগ্রাম অঞ্চলের ডেইরি খাতের উন্নয়ন সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ততা বাড়ানো গেলে ডেইরি খাতের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। এতে শুধু দুধ উৎপাদন নয়, পশুখাদ্য, বিপণন ও প্রক্রিয়াজাতকরণ খাতও লাভবান হবে। তিনি দেশীয় উৎপাদনকে গুরুত্ব দিয়ে আমদানিনির্ভরতা কমানোর আহ্বান জানান। সেমিনারে পাঁচ শতাধিক খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
#ডেইরি_খাত #প্রাণিসম্পদ #চট্টগ্রাম
#DairyIndustry #Livestock #BangladeshEconomy

