নারায়ণগঞ্জ বিসিক শিল্পনগরীতে গ্যাস বিস্ফো/রণ

দেশের খবর
নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে অবস্থিত এস এম ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় ভ/য়াবহ গ্যাস বিস্ফো/রণের ঘটনায় ছয়জন শ্রমিক দ/গ্ধ হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘ/টনা ঘটে।
দ/গ্ধদের দ্রুত উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। দ/গ্ধদের মধ্যে রয়েছেন—আল আমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।
কারখানার শ্রমিক আল আমিন জানান, সকাল বেলায় বয়লার রুমে কাজ করার সময় হঠাৎ গ্যাস লাইনে বিকট বি/স্ফোরণ ঘটে। মুহূর্তেই আ/গুন ছড়িয়ে পড়ে, এতে তারা ছয়জন দ/গ্ধ হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নারায়ণগঞ্জ শিল্পনগরী থেকে দ/গ্ধ ছয়জনকে আমাদের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।”
তিনি আরও জানান, কারও শরীরের কত শতাংশ পু/ড়েছে তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘ/টনার পর শিল্পনগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গ্যাস সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *