নির্বাচনকালীন আইনশৃঙ্খলাই পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ

রাজনীতি

নির্বাচনকালীন আইনশৃঙ্খলাই পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষাই এখন পুলিশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পুলিশের দাপ্তরিক প্রস্তুতি শেষ হলেও মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে মনোবল সংকট স্পষ্টভাবে সামনে আসছে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে সারা দেশে পুলিশের ওপর হাম/লা ও হেনস্তার ঘটনায় ৬০১টি মামলা হয়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা ও প্রত্যন্ত এলাকাতেও পুলিশের ওপর ম/ব সৃষ্টি করে হাম/লা, গ্রে/ফতার করা আসামি ছিনিয়ে নেওয়া, অস্ত্র ও ওয়াকিটকি কেড়ে নেওয়ার মতো ঘটনা বেড়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পুলিশের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, যা আইন প্রয়োগের সক্ষমতাকে দুর্বল করছে। সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেন, পুলিশের মনোবল ভেঙে পড়লে এর সরাসরি প্রভাব পড়বে নির্বাচনের নিরাপত্তায়। বিশেষজ্ঞরা মনে করছেন, পুলিশ সদস্যদের নিরাপত্তা ও দৃষ্টান্তমূলক শা/স্তি নিশ্চিত না হলে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বড় ঝুঁ/কির মুখে পড়বে।

#জাতীয়_নির্বাচন #আইনশৃঙ্খলা #পুলিশ
#ElectionSecurity #LawAndOrder #BangladeshElection

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *