বি/ক্ষো/ভের ডাক দিয়ে স্থগিত করল জামায়াত

রাজনীতি

বি/ক্ষো/ভের ডাক দিয়ে স্থগিত করল জামায়াত

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও অস্থিরতার প্রতিবাদে বি/ক্ষো/ভ কর্মসূচির ঘোষণা দিয়ে তা স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় ঢাকা মহানগর দক্ষিণ শাখার পক্ষ থেকে জানানো হয়, বিকাল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে বি/ক্ষো/ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিস্তারিত জানানো হয়।

তবে ঘোষণার এক ঘণ্টার মধ্যেই দলটির পক্ষ থেকে জানানো হয়, বিকালের কর্মসূচি স্থগিত করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজধানী ঢাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

#জামায়াত #বিক্ষোভ #ঢাকা_রাজনীতি #বাংলাদেশ
#Jamaat #DhakaPolitics #Protest #Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *