খালেদা জিয়ার মৃত্যুতে যমুনা গ্রুপ গভীর শোক প্রকাশ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া না ফেরার দেশে চলে গেছেন। তার মৃত্যুতে যমুনা গ্রুপ গভীর শোক প্রকাশ করেছে।
এক শোকবার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশের প্রথম নারী ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া গণতন্ত্রের মা হিসেবে দেশকে ঐক্যবদ্ধ রেখেছেন। গৃহবধূ থেকে রাজনীতিতে পদচারণার মাধ্যমে তিনি দেশের রাজনীতির এক অনন্য অভিভাবক হয়ে ওঠেন।
যমুনা গ্রুপ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
#খালেদা_জিয়া #যমুনা_গ্রুপ #শোক #Bangladesh #নেত্রী

