আজকের স্বর্ণের দাম ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সর্বশেষ

আজকের স্বর্ণের দাম ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দর কমার প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দর ঘোষণা করেছে। আজ থেকেই সারাদেশে নতুন দামে স্বর্ণ বিক্রি হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায়। ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।

অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ১৭ দফা সমন্বয় করা হয়েছে।

#স্বর্ণের_দাম #সোনার_দাম #বাজুস #বাংলাদেশ
#GoldPrice #GoldRateBangladesh #BAJUS #SilverPrice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *