রমজানের আগেই চড়া চিনি ও ছোলার দাম

দেশের খবর সর্বশেষ

রমজানের আগেই চড়া চিনি ও ছোলার দাম

রমজান মাস সামনে রেখে রাজধানীর বাজারে চিনি ও ছোলার দাম বাড়তে শুরু করেছে। একই সঙ্গে শীত মৌসুম শেষ হওয়ার আগেই ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে সবজির বাজার। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। ক্রেতারা বলছেন, রমজান এলেই নিত্যপণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা যায়, এবারও তার ব্যতিক্রম নয়।

বর্তমানে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ৯০ থেকে ১০০ টাকা। প্যাকেটজাত চিনির দাম ১০৫ টাকায় স্থির করা হলেও খোলা চিনি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১১০ টাকায়। সবজির মধ্যে বেগুন, শসা, গাজর, টমেটোসহ প্রায় সবকিছুর দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, শীতের মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কমে গেছে, ফলে দাম বাড়ছে। তবে ক্রেতাদের অভিযোগ, সুযোগ বুঝে দাম বাড়ানো হচ্ছে।

#রমজান_বাজার #নিত্যপণ্যের_দাম #সবজি_বাজার
#RamadanMarket #PriceHike #VegetableMarket

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *