বিলুপ্ত প্রাণী সংরক্ষণ জরুরি: মৎস্য উপদেষ্টা

দেশের খবর

বিলুপ্ত প্রাণী সংরক্ষণ জরুরি: মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণ করে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট কারণে জীববৈচিত্র্য মারাত্মক হু/মকির মুখে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।

রোববার বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ক এক কর্মশালায় তিনি বলেন, দেশীয় পশু ও পাখির জাত সংরক্ষণ না করলে ভবিষ্যতে বড় সংকট তৈরি হবে। শুধু ব্রয়লার ও লেয়ার নির্ভরতা কমিয়ে দেশীয় জাতের উন্নয়ন জরুরি।

তিনি আরও বলেন, সময়মতো ভ্যাকসিন না দিলে রোগ ছড়ায় এবং ক্ষতির পরিমাণ বাড়ে, যা পশু ও মানুষের উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ।

#প্রাণিসম্পদ #বিলুপ্ত_প্রজাতি #বান্দরবান
#Biodiversity #AnimalConservation #Bangladesh

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *