মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবীন

সব

মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবীন

২৭ লাখ টাকা আত্মসাত ও হু/মকির অভিযোগে করা মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছিল, পারিবারিক ব্যবসায় অংশীদার করার কথা বলে বাদীর কাছ থেকে টাকা নেওয়া হয় এবং পরে টাকা ফেরত চাইলে ভ/য়ভীতি ও হু/মকি দেওয়া হয়। আদালত অভিযোগ ও শুনানির প্রেক্ষিতে আসামিদের অব্যাহতি প্রদান করেন।

এর আগে মামলার প্রেক্ষিতে আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন পান। এই আদেশের মাধ্যমে বিষয়টির আইনগত নিষ্পত্তি হলো।

#মেহজাবীন #আদালত #বাংলাদেশ_বিনোদন
#MehazabienChowdhury #BangladeshEntertainment #CourtNews

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *