শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে নুরুল হক নুরের সমর্থন

দেশের খবর
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর শিক্ষকদের চলমান আ/ন্দো/লনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। বুধবার সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপায় পৌর মঞ্চে অনুষ্ঠিত সর্বসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “শিক্ষকদের বেতন সর্বোচ্চ হওয়া উচিত। শিক্ষকরা দেশের প্রথম শ্রেণির নাগরিক এবং আমাদের গুরু। চলমান ন্যায্য আ/ন্দো/লনকে আমরা পুরোপুরি সমর্থন করি।”
নুরুল হক নুর আরও বলেন, “নির্বাচনে রাজনৈতিক পেশিশক্তি ও কালো টাকা বন্ধ করতে আমরা পিআর পদ্ধতি চেয়েছিলাম। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনে যে দল যত শতাংশ ভোট পাবে, সেই দল তত শতাংশ সংসদ সদস্য পাবে। এতে একক দলের মাতব্বরি হতো না।”
তিনি আরও উল্লেখ করেন, “সরকারি অফিস ও আদালতে ঘু/ষ-দুর্নী/তি বন্ধ করতে প্রয়োজনে বেতন দ্বিগুণ-তিন গুণ করলেও দুর্নী/তি চলবে না। আমরা চাই ঘু/ষ-দুর্নী/তি বন্ধ হবে, কিন্তু তা এখনো বন্ধ হয়নি।”
নুর জানান, “কিছুদিন আগে আমাদের ওপর হাম/লা হয়েছিল। হাম/লাকা/রীরা আমাদের একতা পরীক্ষা করতে চেয়েছিল। তারা দেখেছে বিএনপি, জামায়াতসহ সব দল একসঙ্গে আছে, তখন সেই ক্ষ/মতালো/ভী দল পিছু হটেছে।”
সভায় গলাচিপা উপজেলা জিওপি আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. জাকির হোসেন মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জিওপির উচ্চতর সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম ও মো. রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা জিওপি আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সদস্যসচিব মো. শাহ আলম সিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা জিওপি আহ্বায়ক মো. লিয়ার হোসেন, বাউফল উপজেলা জিওপি আহ্বায়ক হাবিবুর রহমান, বরিশালের জিওপি সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রাসেল, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদ সহসভাপতি আবু নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদ সভাপতি সাইফুল ইসলাম রুম্মান এবং জেলা শ্রমিক অধিকার পরিষদ সভাপতি মো. ফারুক হাওলাদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *