মেট্রোরেল দুর্ঘট/নায় নিহ/তের পরিবারকে ৫ লাখ টাকা প্রাথমিক ক্ষতিপূরণ দেওয়া হবে

দেশের খবর
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড ছিটকে পড়ে এক পথচারীর মৃ/ত্যুর ঘটনায় নিহ/তের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে এই তথ্য জানান সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান।
তিনি জানান, নিহ/ত ব্যক্তির পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল গ্রহণ করবে। এছাড়া পরিবারের মধ্যে যদি কোনো কর্মক্ষম সদস্য থাকেন, তাকে মেট্রোরেলে চাকরি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। আহ/তদের জন্য তিনি হাসপাতালে গিয়ে স্বাস্থ্যপরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করবেন।
ফাওজুল কবির আরও বলেন, দুর্ঘ/টনার তদন্তে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেট্রোরেলের ওপরের বিয়ারিং প্যাডটি নিচে পড়ে মৃ/ত ব্যক্তির মাথায় আ/ঘা/ত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন।
উল্লেখ্য, বড় সেতু ও উড়ালপথ নির্মাণে বিয়ারিং প্যাড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি, যা কাঠামোর চাপ সরাসরি পিলারে না দিয়ে মাটিতে বিতরণ করে। বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পেও এই প্যাড ব্যবহৃত হচ্ছে, যার প্রতিটির ওজন প্রায় ১৪০–১৫০ কেজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *