ফের ৩২ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক রিজার্ভ
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট গ্রস রিজার্ভ বর্তমানে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬২ বিলিয়ন মার্কিন ডলারে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত ১৫ জানুয়ারি পর্যন্ত এই হিসাব চূড়ান্ত করা হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে দেশের প্রকৃত বা নিট রিজার্ভ এখন ২৮ দশমিক ০২ বিলিয়ন ডলার।
বিশেষজ্ঞরা মনে করছেন, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রণে থাকায় রিজার্ভে এই ইতিবাচক পরিবর্তন এসেছে, যা দেশের অর্থনীতির জন্য স্বস্তির খবর।
#রিজার্ভ #বাংলাদেশ_অর্থনীতি
#ForexReserve #BangladeshEconomy

