ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু ২২ জানুয়ারি

রাজনীতি

ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু ২২ জানুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ। নির্বাচন কমিশন জানিয়েছে, এ প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ ৮ লাখের বেশি কর্মকর্তা অংশ নেবেন।

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, প্রশিক্ষণ চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে নির্বাচন আইন, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, গণনা প্রক্রিয়া ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় বিস্তারিতভাবে শেখানো হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ফলে একই দিনে দুটি ভোট কীভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে, সে বিষয়ে কর্মকর্তাদের বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে।

#জাতীয়_নির্বাচন #ভোটগ্রহণ
#BangladeshElection #PollingOfficers

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *