জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
সন্ত্রাসবিরোধী আইনের মা/মলায় গ্রে/ফতার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) বিচারপতি মো. রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তাঁর আইনজীবীরা জানিয়েছেন—জা/মিনের ফলে কারামু/ক্তিতে আর কোনো বাধা নেই।
গত ২৯ আগস্ট ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’-এর আয়োজিত এক আলোচনাসভা থেকে অধ্যাপক কার্জনকে গ্রে/ফতার করা হয়। একই মা/মলায় এর আগে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল ইসলাম পান্না জা/মিন পান। মা/মলাটি দায়ের করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম।
অভিযোগে বলা হয়, ২৮ আগস্ট অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে রাষ্ট্র অস্থি/তিশীল করার মতো বক্তব্যের মাধ্যমে সরকার উৎ/খাতের ষ/ড়যন্ত্র ও উসকানির অভি/যোগ আনা হয়েছে। বৈঠকে অংশ নেওয়া ৭০–৮০ জনের মধ্যে সেদিন ১৬ জনকে আ/টক করেছিল পুলিশ।

