১৯ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম

দেশের খবর

১৯ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম

বিশ্ববাজারে স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী থাকায় বাংলাদেশের বাজারেও রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত বুধবার (১৪ জানুয়ারি) প্রতি ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে, যা সোমবার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর রয়েছে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। এর আগে এই দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা।

এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায়। বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই মূল্য কার্যকর থাকবে।

স্বর্ণ কেনার ক্ষেত্রে ক্রেতাদের সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি পরিশোধ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি কিছুটা কমবেশি হতে পারে।

#স্বর্ণের_দাম #২২_ক্যারেট #বাংলাদেশ
#GoldPriceBangladesh #22KGold #GoldRateToday

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *