রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় রাসায়নিকের গুদামে লাগা আ/গু/ন বুধবার সকাল পর্যন্ত পুরোপুরি নেভানো যায়নি। সকাল সাড়ে ১০টার দিকে দেখা যায়, গুদামটি থেকে এখনো ঘন ধোঁয়া বের হচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার কিছু পর চারতলা ভবনটির নিচতলার গুদামে আ/গু/ন লাগে। একই সময়ে ভবনের বিপরীত পাশে থাকা একটি পোশাক কারখানায়ও আ/গু/ন ছড়িয়ে পড়ে। যদিও পোশাক কারখানার আ/গু/ন মঙ্গলবারই নিয়ন্ত্রণে আসে, রাসায়নিক গুদামের আ/গু/ন এখনো জ্বলছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, “রাসায়নিক গুদামের আ/গু/ন এখনো সম্পূর্ণ নেভেনি। কত সময় লাগবে, সেটা এখনই বলা যাচ্ছে না। তবে আমাদের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।” এ ঘটনায় এখন পর্যন্ত চারতলা ভবনটি থেকে উ/দ্ধা/র করা হয়েছে ১৬ জনের ম/র/দে/হ। ম/র/দে/হ/গুলো পু/ড়ে অঙ্গার হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। উদ্ধার করা ম/র/দে/হ/গুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ম/র্গে পাঠানো হয়েছে।
রাত থেকেই সেখানে ভিড় জমিয়েছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা। বুধবার সকালে তাদের কেউ কেউ ম/র/দে/হ দেখে নিজের স্বজন হিসেবে শনাক্ত করার চেষ্টা করছেন। তবে দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ডিএনএ পরীক্ষার ফল ছাড়া পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়।

