২৪ ডিসেম্বর দেশে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম

দেশের খবর লাইফ স্টাইল

২৪ ডিসেম্বর দেশে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম

বিশ্ব বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা বুধবার (২৪ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই দাম সমন্বয় করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সমন্বয় করা এই মূল্য অনুযায়ী আজ দেশের সব জুয়েলারি দোকানে স্বর্ণ বিক্রি হচ্ছে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১৬ হাজার ১৭ টাকায়, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

#স্বর্ণের_দাম #আজকের_স্বর্ণ #বাংলাদেশ #বাজুস #সোনার_দর
#GoldPrice #BangladeshGold #22KGold #GoldRateToday #BAJUS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *