ইরানে বিক্ষো/ভে নিহত বেড়ে ৫ হাজার

আন্তর্জাতিক

ইরানে বিক্ষো/ভে নিহত বেড়ে ৫ হাজার

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষো/ভে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫ হাজারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।

গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া এই বিক্ষো/ভ পরে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জানুয়ারি ইন্টারনেট বন্ধ করে নিরাপত্তা বাহিনী মাঠে নামানো হলে সহিংসতা ভয়াবহ আকার ধারণ করে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা দীর্ঘ সময় যাচাই করা সম্ভব হয়নি।

ইরানি কর্মকর্তারা দাবি করেছেন, বিদেশি সশস্ত্র গোষ্ঠী ও ইসরাইলি মদদপুষ্ট উপাদানগুলো এই সহিংসতায় জড়িত ছিল। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করে কঠোর হুঁ/শিয়ারি উচ্চারণ করেছেন।

মানবাধিকার সংস্থাগুলোর মতে, উত্তর-পশ্চিম ইরানের কুর্দিশ অঞ্চলেই সবচেয়ে বেশি সং/ঘর্ষ ও প্রা/ণহানির ঘটনা ঘটেছে।

#ইরান #বিক্ষোভ #আন্তর্জাতিক_সংবাদ
#IranProtests #MiddleEast #WorldNews

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *