ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপ, ৯ মাসে ৮০ হাজার নন–ইমিগ্র্যান্টের ভিসা বাতিল
যুক্তরাষ্ট্রের অভিবাসননীতি আরও কঠোর করেছে ট্রাম্প প্রশাসন। গত ৯ মাসে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ৮০ হাজার নন–ইমিগ্র্যান্টের ভিসা বাতিল করেছে। এর মধ্যে অনেকে বৈধ খণ্ডকালীন ভিসাধারী হলেও নানা অপরা/ধ ও নিয়মভঙ্গের কারণে তাদের ভিসা বাতিল করা হয়েছে। রয়টার্স জানায়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসীদের বিরু/দ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। নির্বাচনী প্রচারে তিনি যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসীমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং দায়িত্ব নেওয়ার পর সে লক্ষ্যে নির্বাহী আদেশে সই করেন।
এই আদেশের পর প্রথমে ওয়াশিংটনে এবং পরে দেশজুড়ে অভিযান শুরু হয়। অভিযানে পুলিশ, কাস্টমস এবং আধাসামরিক বাহিনী অংশ নেয়। হাজার হাজার নথিবিহীন অভিবাসীকে আট/ক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, যাদের ভিসা বাতিল করা হয়েছে তাদের সবাই অবৈধ অভিবাসী নন। বৈধ ভিসাধারীদের মধ্যেও ১৬ হাজার জনের ভিসা বাতিল হয়েছে মদ্য/প অবস্থায় গাড়ি চালানোর কারণে, ১২ হাজার জনের হা/মলা বা সহিং/সতার অভিযো/গে এবং ৮ হাজার জনের চু/রির অভিযোগে। এক কর্মকর্তা রয়টার্সকে জানান, “যাদের ভিসা বাতিল হয়েছে, তাদের অর্ধেকই এই তিন ধরনের অপরা/ধের সঙ্গে যুক্ত।”
এছাড়া, আগস্ট মাসে ৬ হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। অভিযোগ ছিল—তারা ভিসার মেয়াদ পার হয়ে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন, আইনভঙ্গ করেছিলেন বা সন্ত্রা/সবাদে সমর্থন দিয়েছিলেন। মে মাসে এক অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “যাদের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার গুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তাদের ভিসা বাতিল করা হচ্ছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।”

