কথোপকথনের ভিত্তিতে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন

টেক

কথোপকথনের ভিত্তিতে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন

ব্যবহারকারীদের সঙ্গে হওয়া কথোপকথনের ভিত্তিতে বিজ্ঞাপন দেখানোর নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে চ্যাটজিপিটি। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক, লগইন করা ফ্রি ব্যবহারকারীদের জন্য এই সুবিধা পরীক্ষামূলকভাবে চালু হবে।

ওপেনএআই জানিয়েছে, মাসিক ৮ ডলারের ‘গো’ সাবস্ক্রিপশনেও বিজ্ঞাপন থাকবে। তবে ‘প্লাস’, ‘প্রো’ এবং ব্যবসায়িক গ্রাহকরা বিজ্ঞাপনমুক্ত সেবা পাবেন। বিজ্ঞাপনগুলো ‘স্পনসরড’ ট্যাগসহ দেখানো হবে এবং ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে কোনো প্রভাব ফেলবে না।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং রাজনীতি বিষয়ক কথোপকথনে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না এবং ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিজ্ঞাপনদাতার কাছে বিক্রি করা হবে না।

#চ্যাটজিপিটি #প্রযুক্তি_সংবাদ
#ChatGPT #AIAds #TechNews

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *