রকেট ও এআই এক সুতোয় মাস্ক

টেক

রকেট ও এআই এক সুতোয় মাস্ক

প্রযুক্তি বিশ্বে আলোড়ন তুলেছেন ইলন মাস্ক। তার মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স অধিগ্রহণ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ এক্সএআই। এর ফলে স্পেসএক্স এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান বেসরকারি কোম্পানিতে পরিণত হয়েছে।

মাস্ক জানিয়েছেন, এই একীভূতকরণের মাধ্যমে রকেট প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট ইন্টারনেট এবং ডেটা সেন্টার—সবকিছু এক ছাতার নিচে আসবে। তার দীর্ঘমেয়াদি লক্ষ্য মহাকাশে ডেটা সেন্টার স্থাপন এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানব বসতি গড়ে তোলা।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ স্পেসএক্সের সম্ভাব্য আইপিওর প্রস্তুতি হিসেবেও দেখা হচ্ছে। মাস্কের এআই চ্যাটবট ‘গ্রোক’ এবং টেসলার স্বয়ংক্রিয় প্রযুক্তির সঙ্গে এই সমন্বয় ভবিষ্যতে প্রযুক্তি খাতে বড় পরিবর্তন আনতে পারে।

#ইলন_মাস্ক #এআই #মহাকাশ
#ElonMusk #ArtificialIntelligence #SpaceX

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *